টঙ্গীতে আসামির ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ

2024-12-02T18:16:31+00:00
2024-12-02T18:16:31+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে আসামির ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৬:১৬ পিএম   (ভিজিট : ১৬৭)
X

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। সোমবার ভোররাতে গাজীপুরের একটি রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত কামরুল ইসলাম কামু (৫৩) এরশাদনগর ৪নং ব্লকের তমিজউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদকসহ ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

বিষয়টি জানাজানি হলে টঙ্গীর এরশাদ নগর এলাকায় কামুর ফাঁসির দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কামুর ফাঁসির দাবীতে স্লোগান দিতে থাকেন। বেলা বারোটার দিকে প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধের পর স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় তারা মহাসড়ক ছেড়ে দিয়ে এলাকার ভিতর আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার, বিএনপি নেতা নাজিউর রহমান সুমন যুবদল নেতা মঞ্জুর হোসেন সহ ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্থরের এলাকাবাসী। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy