নড়াইলে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে

2024-12-02T20:11:07+00:00
2024-12-02T20:11:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮:১১ পিএম   (ভিজিট : ৮৯)
X

নড়াইলে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২ ডিসেম্বর) জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে এ মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার মো.রোস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে বাল্যবিবাহ পরিস্থিতি শিশু ও নারীদের প্রতি সহিংসতা পরিস্থিতির তথ্যবহুল বাস্তব চিত্র উপস্থাপন করা হয়। পরে অতিথি ও অন্যান্য অংশীজনবৃন্দ এ বিষয়ে তাঁদের অভিজ্ঞতার আলোকে গঠনমূলক মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ ও নারী-শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পারিবারিক সুশিক্ষা লাভ, নৈতিক মূল্যবোধের জাগরণ, ধর্মীয় অনুশাসনের যথাযথ প্রতিপালন, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এসময় উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy