বেনাপোলের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও জমায়েতের প্রভাব পড়েনি

যশোর প্রতিনিধি

সারাবাংলা

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে ‘সনাতনী ঐক্য মঞ্চে’র উদ্যোগে 'বিক্ষোভ ও জমায়েত' কর্মসূচি পালিত হলেও দু'দেশের মধ্যে আমদানি

2024-12-02T20:59:12+00:00
2024-12-02T20:59:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও জমায়েতের প্রভাব পড়েনি
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৯ পিএম   (ভিজিট : ১৩৭)
X

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে ‘সনাতনী ঐক্য মঞ্চে’র উদ্যোগে 'বিক্ষোভ ও জমায়েত' কর্মসূচি পালিত হলেও দু'দেশের মধ্যে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি বলেন,সোমবার সকাল থেকেই বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। 

বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতার বাংলাদেশে সব পরিষেবা আটকে দেওয়ার হুমকির পরও স্বাভাবিক ছিল বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী পারাপার।

পরিস্থিতি জানতে চাইলে ভারত ফেরত পাসপোর্ট যাত্রী আব্দুল মজিদ বলেন,পেট্রাপোলে ‘সনাতনী ঐক্য মঞ্চে’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। কিন্তু ভারত সরকারের পক্ষে কেউ ভ্রমণে বাঁধা সৃষ্টি করছেনা। আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি আছেন যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছে।তবে অপ্রতিকর ঘটনা এড়াতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক অনিমেষ বলেন, ভারতের পতাকার অবমাননা ও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সন্যাসীরা পেট্রাপোলে সভা সমাবেশ করছে তবে তারা আমাদের কোন বাঁধা সৃষ্টি করেনি।

বাংলাদেশি রপ্তানি পণ্য পেট্রাপোল বন্দরে খালি করে ফেরত আসা ট্রাক চালক মুসলিম উদ্দিন জানান, তিনি স্বাভাবিক সময়ের মত পেট্রাপোল বন্দরে পণ্য খালি করে ফিরে এসেছেন। সেখানে কোন প্রতিবন্ধকতা নেই।

বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক কাজী রতন বলেন, বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভারত থেতে ১৮২ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে আর বাংলাদেশ থেকে ভারতে ১৬০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহমেদ জানান, দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। পাসপোঁর্ট যাত্রী পারাপার বন্ধ রাখবে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোন নির্দেশনা পায়নি। আউটগোয়িং যাত্রীর চাইতে ইনকামিং যাত্রীর সংখ্যা আজ বেশি।

পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ হলেও বাণিজ্য ও যাত্রী পারাপারে তেমন কোন প্রভাব পড়েনি। বেলা তিনটার দিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পেট্রাপোল বন্দর এলাকা প্রদক্ষিণ করে।এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy