ক্রান্তিকালে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দেশের ক্রান্তিকালে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন মহানগর বিএনপির উত্তরের আহবায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমিনুল

2024-12-02T21:05:46+00:00
2024-12-02T21:05:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রান্তিকালে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৭৪)
X

দেশের ক্রান্তিকালে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন মহানগর বিএনপির উত্তরের আহবায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমিনুল হক। রবিবার রাতে রাজধানীর পল্লবীতে এক মতবিনিময় সভায় তিনি এ  মন্তব্য করেন। 

দেশের স্থিতিশীলতা ও নগরবাসির নিরাপত্তা নিয়ে এই মতবিনিময় সভা হয় উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের সাথে। 

এসময় উত্তরা প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ পারভেজ বলেন, বিগত সময় সঠিক সংবাদ পরিবেশন করেও অনেক গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।  এর পুনরাবৃত্তি যেন আর না ঘটে। সাধারণ সম্পাদক মানিক খান বলেন, অনেকে বিএনপির নাম-পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। 

মতবিনিময়ে আমিনুল হক বলেন, বিএনপির বিভিন্ন বিষয় সঠিক তথ্য তুলে ধরবেন। বর্তমান সময় আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি জরুরি। দেশের বিষয় নিয়ে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে। 
আপনাদের এতটুকু আশ্বাস দিতে পারি, কেউ কোনো অন্যায় করে পার পাবে না। ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। 

তিনি আরো বলেন, আমারও ভুল হতে পারে, তা আপনারা বলে দেবেন। আপনাদের সবাইকে নিয়েই একসাথে কাজ করতে চাই। 

মতবিনিমেয় আরো ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন বাবলু, উপদেষ্টা মোঃ রাসেল খান, মোঃ আশরাফ হোসেন ঢালী, জাবেদ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক স্বপন রানা, অর্থ সম্পাদক এইচ এম মাহ্‌মুদ হাসান, দপ্তর সম্পাদক চপল সরদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তরিক শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর রুবেল, আলী হোসেন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy