কক্সবাজারে ধারালো ছুরি ও টমটমসহ পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ধারালো ছুরি ও একটি টমটম অটোরিকশাসহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতারের

2024-12-03T18:52:30+00:00
2024-12-03T18:52:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ধারালো ছুরি ও টমটমসহ পাঁচ ছিনতাইকারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম   (ভিজিট : ৭১)
X

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ধারালো ছুরি ও একটি টমটম অটোরিকশাসহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ। সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে কক্সবাজার শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), মো. রাকিব (১৯), চকরিয়ার ঢেমুশিয়ার শহীদ হোসাইন (২৫) এবং মহেশখালীর কুতুবজোম চর পাড়ার মো. আব্দুর রহিম (১৬)।

পুলিশ জানায়, অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ছুরি উদ্ধার করে পুলিশ। ছুরিগুলোর মধ্যে একটি টিপ ছুরি (লম্বা ৯ ইঞ্চি ৩ সুতা) এবং তিনটি ফোল্ডিং ছুরি (প্রত্যেকটি লম্বা যথাক্রমে ৭.৫ ইঞ্চি, ৭.৫ ইঞ্চি ও ৩.৫ ইঞ্চি) রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ব্যাটারি চালিত টমটম অটোরিকশাও জব্দ করা হয়৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy