রামুতে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের রামুতে টমটম গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার রামু-মরিচ্যা

2024-12-03T18:54:03+00:00
2024-12-03T18:54:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামুতে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৬৭)
X

কক্সবাজারের রামুতে টমটম গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার রামু-মরিচ্যা সড়কের তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রণব বড়ুয়া পল্টু (৬৭) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকূল এলাকার মৃত গান্ধী বড়ুয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী৷

তিনি জানান, সকালে রামু উপজেলা সদরের হাজারীকুলে একটি চায়ের দোকানে নাস্তা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এক পর্যায়ে উপজেলা সদরের তেমুহনীর দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

এ সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সকাল ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে চকরিয়ার নাপিতখালী এলাকায় প্রণব বড়ুয়া পল্টু মারা যান বলে জানান তিনি৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy