ভূঞাপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ক্যাডেট স্কুল এর শিক্ষার্থীদের ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং পঞ্চম

2024-12-03T18:56:43+00:00
2024-12-03T18:56:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২২৫)
X

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার "গোবিন্দাসী ক্যাডেট স্কুল" এর শিক্ষার্থীদের ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে গোবিন্দাসী ক্যাডেট স্কুলের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এই ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম। 
আরও উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক কোরবান আলী তালুকদার, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ মিন্টু মিয়া প্রমুখ। 

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও সকল ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় মোট ৫১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy