দখলের মামলায় জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বনভূমি দখল ও গাছ কাটার মামলায়টাঙ্গাইলের সখীপুরেমনিরুজ্জামান মনির নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বন মামলায় তার

2024-12-03T20:06:57+00:00
2024-12-03T20:06:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দখলের মামলায় জামায়াত নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ২০১)
X

বনভূমি দখল ও গাছ কাটার মামলায় টাঙ্গাইলের সখীপুরে মনিরুজ্জামান মনির নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গত সন্ধ্যায় সখীপুর বাজার থেকে মনিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান মনির উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়াও তিনি সখীপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নলুয়া বাজারে ইউরেকা শিক্ষা পরিবার নামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি।

উপজেলার নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং ১৪০২-এ অবৈধভাবে সরকারি সংরক্ষিত বনে প্রবেশ করে গজারির চারা কর্তন, ঘর নির্মাণ ও বনভূমি জবর দখলের অভিযোগ এনে মনিরুজ্জামানের বিরুদ্ধে বন বিভাগ মামলা দায়ের করে। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বনভূমি দখল ও গাছকাটা মামলায় মনিরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy