স্বামীকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

ধুনটে এক রিকশাচালককে বিদেশ পাঠানোর প্রলোভনে ঢাকায় প্রেরণ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে।

2024-12-03T20:19:47+00:00
2024-12-03T20:19:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বামীকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮:১৯ পিএম   (ভিজিট : ২২৯)
X

ধুনটে এক রিকশাচালককে বিদেশ পাঠানোর প্রলোভনে ঢাকায় প্রেরণ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ মামলায় দুলাল হোসেন (৪৬) নামে এক আদম বেপারিকে গ্রেফতার করা হয়েছে।

রাতে ধুনট থানায় মামলা রেকর্ড ও উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর বাজার এলাকা থেকে একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ওসি সাইদুর রহমান জানান, শিগগিরই ঢাকায় বসবাসকারী ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে।

স্থানীয়রা জানান, পেশায় আদম বেপারি দুলাল হোসেন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের তফিজ উদ্দিন আকন্দের ছেলে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর এক রিকশাচালকের স্ত্রী। দুলাল হোসেন ওই রিকশাচালককে কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেন ও তার বাড়িতে যাতায়াত শুরু করেন। 

একপর্যায়ে তার সঙ্গে রিকশাচালকের পরিবারের সুসম্পর্ক গড়ে উঠে। দুলাল হোসেন কাগজপত্র তৈরির নামে কৌশলে রিকশাচালককে ঢাকায় পাঠিয়ে দেন। এ সুযোগে তিনি গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আড়কাটিয়া আশ্রয়ণ পল্লিতে যান।

এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে দুলাল হোসেন চাকুর মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূ চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে ধর্ষক দুলাল হোসেন কৌশলে সটকে পড়েন।

ভুক্তভোগী গৃহবধূ গত ২৬ নভেম্বর দুলাল হোসেনের বিরুদ্ধে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে রেকর্ড করতে ধুনট থানার ওসিকে নির্দেশ দেন। এরপর পুলিশ উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক দুলাল হোসেনকে গ্রেফতার করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy