‘আগামী দিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেছেন, নবী মুহাম্মদ (স.) যেমন মসজিদের ঈমাম, যুদ্ধের ময়দানেও

2024-12-03T20:26:23+00:00
2024-12-03T22:29:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আগামী দিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮:২৬ পিএম  আপডেট: ০৩.১২.২০২৪ ১০:২৯ পিএম  (ভিজিট : ৩৯৭)
X

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেছেন, নবী মুহাম্মদ (স.) যেমন মসজিদের ঈমাম, যুদ্ধের ময়দানেও সেরকম সেনাপতি। রাসূলুল্লাহ (স.) বদর ও ওহুদের যুদ্ধে সিপাহসালা ছিলেন। দুর্ভাগ্য বাংলাদেশে তৌহিদী জনতা নবীর জীবন আদর্শ থেকে দূরে সরে গেছে।  

ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়স্থ জারিয়া চত্ত্বরে নাজিরহাট পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নাবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশকে গত ১৫ বছরে জাহান্নামে পরিণত করেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। ১৯৭২ সালে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ মুজিব। সেসময় পার্লামেন্টে দাড়িয়ে শেখ মুজিব বলেছিল আমি জামায়াতে ইসলামীকে দাবাইয়া দিয়েছি। অথচ আজকে শেখ মুজিবের ম্যুরালের উপর বাংলার জনগণ প্রস্রাব করে দিয়েছে। স্কেভেটর দিয়ে ম্যুরালগুলো ভেঙে চুরমার করে দিয়েছে।  

তিনি বলেন, জামায়াতে ইসলামীর উপর হাজারো নির্যাতন করলেও আমাদের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। শেখ হাসিনা দাম্ভিকতার সাথেই বলেছিল- আমি শেখের বেটি পালিয়ে যায় না। অথচ ৫ আগস্টে ভারতে পালিয়ে প্রমাণ করেছে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বেটি। জামায়াতকে নিষিদ্ধ করে এই দেশে হাসিনা ১৮ মিনিটও দাঁড়াতে পারেনি। এটাই হলো জামায়াতে ইসলামীর কেরামতি। সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদী হাসিনা সরকারের কাছে মাথানত না করে জামায়াতে ইসলামীর নেতারা ফাঁসিতে ঝুলেছে। আওয়ামী লীগ কেয়ামতের ফজরেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না।  

ডা. শফিকের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে সরকার গঠন হবে জানিয়ে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, অনেকে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০ থেকে ৩৫টা আসন পাবে। যারা মনে করছেন শুনে রাখুন, আগামী দিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে ডা. শফিকুর রহমান। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আওয়ামী লীগের পাচার টাকা দেশে এনে দেশের ৯২ লাখ যুবককে বিনা সুদে ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy