বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে হামলার প্রতিবাদে ফেনী শহীদ মিনার চত্বরে খেলাফত মজলিস ফেনী শহর শাখার উদ্যোগে আয়োজিত

2024-12-03T20:40:46+00:00
2024-12-03T20:40:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৫৩)
X

আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে হামলার প্রতিবাদে ফেনী শহীদ মিনার চত্বরে খেলাফত মজলিস ফেনী শহর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী বলেন, সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। আজকে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। 

তিনি আরও বলেন, হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছে। আমরা ভারতীয় উগ্রবাদীদের এসব আচরেণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোন সভ্য দেশে এই ধরণের বিদেশী দূতাবাসে হামলার ঘটনা ঘটতে পারে না। ভারতীয় পুলিশ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলতে হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য ভারত সরকারকে কড়া বার্তা দিতে হবে,

তিনি বলেন, ভারত  হাসিনাকে আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,  ইসলাম এবং দেশের প্রশ্নে বাংলাদেশের জনগণ কাউকে ছাড় দেবে না।

খেলাফত মজলিস  শহর শাখার সভাপতি মাওলানা মোঃ ইউনুস এর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জোনের সহকারী পরিচালক প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ,  শহর শাখার সহসভাপতি মাওলানা ফজলুল করীম, সদর উপজেলা সভাপতি মাওলানা করিমুল্লাহ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, দাগনভুঁইয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সা'দ উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস  জেলা সভাপতি আবদুল আউয়াল রাকিব, সাবেক সভাপতি মুহাম্মদ আবুল বশর, সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈম, শহর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy