যৌথ বাহিনীর অভিযানে হেরোইনসহ বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিরাজগঞ্জ পৌর শহরে বাবু সেখ নামের এক বিএনপি নেতাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করেছে যৌথ বাহিনী।গত রাত সোয়া

2024-12-04T17:14:34+00:00
2024-12-04T17:14:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যৌথ বাহিনীর অভিযানে হেরোইনসহ বিএনপি নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৩৩)
X

সিরাজগঞ্জ পৌর শহরে বাবু সেখ নামের এক বিএনপি নেতাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করেছে যৌথ বাহিনী।

গত রাত সোয়া ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইলফোন ও নগদ আট হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

আটক বাবু সেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাসুমপুর মহল্লার দানিজ সেখের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যৌথ বাহিনীর একটি অভিযানে হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy