শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর মিয়া (৪০) নামে

2024-12-04T18:28:28+00:00
2024-12-04T18:28:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:২৮ পিএম   (ভিজিট : ৬৭)
X

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই  মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় জাহাঙ্গীর মিয়ার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল গুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মৌলভীবাজার নিয়ে আসছিল। সে চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মওদ আলির ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy