ব্রহ্মপুত্রে ভেসে উঠল যুবলীগ নেতার হাত-পা বাঁধা লাশ

সোনারগাঁও প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্রহ্মপুত্র নদে মোবারক হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতার

2024-12-04T22:48:55+00:00
2024-12-04T22:48:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রহ্মপুত্রে ভেসে উঠল যুবলীগ নেতার হাত-পা বাঁধা লাশ
সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৮ পিএম   (ভিজিট : ২৫১)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্রহ্মপুত্র নদে মোবারক হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতার লাশ ভেসে উঠেছে। 

আজ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় লাশটি দেখতে পান স্থানীয়রা। নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী।

নিহতের ভাতিজা শরিফ জানান, গত শনিবার বিকেলে মোবারক হোসেন ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে পরদিন সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বুধবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে লাশ ভেসে ওঠার খবর পেয়ে বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের মতে, লাশের অবস্থান এবং হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যাওয়ায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, ব্রহ্মপুত্র নদে হাত-পা বাঁধা একটি মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহটি মোবারক হোসেনের বলে শনাক্ত করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy