ধানক্ষেতের নালায় পড়ে ছিল আওয়ামী লীগ নেতার লাশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানক্ষেতের সেচ নালা এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার হাকরইল গ্রামের নিজের

2024-12-06T19:16:32+00:00
2024-12-06T19:16:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানক্ষেতের নালায় পড়ে ছিল আওয়ামী লীগ নেতার লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৩৬)
X

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানক্ষেতের সেচ নালা এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার হাকরইল গ্রামের নিজের ধানক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন নাচোল থানার ওসি মো. মনিরুল‌ ইসলাম। কামরুল ইসলাম (৫০) নিহত কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
নাচোল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল আলম জানান, কামরুল ইসলাম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি তার জমির ধান কাটা-মাড়ার জন্য ওই এলাকায় গেছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গত রাতে শৌচাগারে যেতে ঘর থেকে বের হয়েছিলেন কামরুল ইসলাম। শুক্রবার সকালে বাড়ির পাশে ধানক্ষেতে পাকা নালার মধ্যে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy