বেনাপোলে যানজট নিরসনে নতুন টার্মিনাল চালুর দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোলে যানজট নিরসনে এক বছর আগে উদ্বোধন হওয়া বাস টার্মিনাল চালুর দাবিতে মানববন্ধন করেছে টার্মিনাল এলাকার বাসিন্দারা।

2024-12-06T19:54:18+00:00
2024-12-06T19:54:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলে যানজট নিরসনে নতুন টার্মিনাল চালুর দাবিতে মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১০১)
X

যশোরের বেনাপোলে যানজট নিরসনে এক বছর আগে উদ্বোধন হওয়া বাস টার্মিনাল চালুর দাবিতে মানববন্ধন করেছে টার্মিনাল এলাকার বাসিন্দারা। শুক্রবার (০৬ ডিসেম্বর) বাস টার্মিনাল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেনাপোলের সচেতন মহল, বেনাপোল পৌরবাসি এবং বেনাপোল বৈষম্যবিরোধী ছাত্র জনতা কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের বেনাপোল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম, বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান, সিএন্ডএফ ব্যবসায়ী হাফিজুর রহমান, শ্রমিক নেতা ইয়াকুব আলী প্রমুখ। 

বক্তারা বলেন, বেনাপোল বন্দরনগরীকে যানজট মুক্ত রাখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সব বাস পৌর টার্মিনালে রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে বেনাপোল বন্দর ও চেকপোস্ট থেকে পন্যবাহী ট্রাক যাতে পণ্য নিয়ে যানজট ছাড়াই বেনাপোল থেকে বেরিয়ে যেতে পেরে তার সু-ব্যবস্থা করতে হবে। 

সরকার এই দাবি না মানে তাহলে সারা দেশের সাথে বেনাপোলর যোগাগোগ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy