নড়াইলে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি বিল্লাল শেখকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত রাত

2024-12-06T20:43:00+00:00
2024-12-06T20:43:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১৭৪)
X

নড়াইলে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি বিল্লাল শেখকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত রাত ২টা ৩০মিনিটের সময় গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার অন্তর্গত কুনিয়া তারগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় সদরের গোবরা বাজার এলাকা থেকে পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়েছিলেন স্বজনেরা। বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ও চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। ২৩ নভেম্বর বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ। আসামিকে থানায় নেয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিল। 

এসময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান। একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে পলাতক আসামি বিল্লালের বিরুদ্ধে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy