কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জের ১২৮ নং কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উৎসব সফল করার লক্ষে মতবিনিময় সভা

2024-12-06T20:46:05+00:00
2024-12-06T20:46:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে মতবিনিময়
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১৮৪)
X

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জের ১২৮ নং কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উৎসব সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

"এসো মিলি প্রাণের টানে বাল্য কালের স্কুলে" এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ  আলী হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক হাজী মোঃ আজাদুল ইসলাম আজাদ, মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, মোহাম্মদ ফারুক হোসেন মন্ডল প্রমূখ।

বক্তারা কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উৎসব সফল করার লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হোসেন, মোহাম্মদ আলী, মাছিদুল ইসলাম, আলতু তালুকদার সহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy