‘দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার’

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ

2024-12-07T15:29:32+00:00
2024-12-07T15:29:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার’
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৩:২৯ পিএম   (ভিজিট : ১১৯)
X

ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক এ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার নেতা-কর্মীরা অংশ নেন।  

বক্তারা বলেন, গত ১৫ বছর দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার। সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সব শ্রেণির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষকে এই ৩১ দফার সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য।  

অধিবেশনে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জহিরুল হক শাহজাদা মিয়া, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ অন্যান্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy