১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না, কিছু অধ্যায় পরিবর্তন হয়েছে: উপদেষ্টা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘এ বছর প্রতিটি শ্রেণির বইয়ে কিছু

2024-12-08T22:14:54+00:00
2024-12-08T22:14:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না, কিছু অধ্যায় পরিবর্তন হয়েছে: উপদেষ্টা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১০:১৪ পিএম   (ভিজিট : ২৫৫)
X

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘এ বছর প্রতিটি শ্রেণির বইয়ে কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করা হয়েছে। এ কারণে বই ছাপাতে দেরি হচ্ছে। সে জন্য শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বই তুলে দিতে কিছুটা বিলম্ব হবে। তাই, নতুন বছর ২০২৫ সালের ১ জানুয়ারি এবার হচ্ছে না বই উৎসব। তবে মধ্য জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে।’

রবিবার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে।’ এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান।

সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হলে প্রথমেই মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান বিভিন্ন সংকটে সমাধান দ্রুত সময়ের মধ্যে করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের ক্লাস রুমে সার্বক্ষণিক অবস্থান করার মানসিকতা পরিবর্তনে বিভিন্ন পরামর্শ দেন কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হোসাইন শওকত।

সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধি এবং বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দফতরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy