বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বগুড়া কারাগারে আব্দুল মতিন মিঠু নামে আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। কারাগারে যাওয়ার মাত্র ৬ দিনের

2024-12-09T14:47:27+00:00
2024-12-09T15:36:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২:৪৭ পিএম  আপডেট: ০৯.১২.২০২৪ ৩:৩৬ পিএম  (ভিজিট : ১৯২)
X

বগুড়া কারাগারে আব্দুল মতিন মিঠু নামে আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। কারাগারে যাওয়ার মাত্র ৬ দিনের মাথায় তার মৃত্যু হলো। এ নিয়ে সাম্প্রতিক সময়ে বগুড়া কারাগারে ৪ জন আওয়ামী লীগ নেতা মারা গেলেন।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ ব‌লেন, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আনা হয় আব্দুল মতিন মিঠু‌কে। প‌রে গতকাল দিবাগত রাত তিনটা ৩৫ মিনিটে তিনি বুকে ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয়। পরে অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

একটি হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৩ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। 

এর আগে কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ মারা যান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy