কালীগঞ্জে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে গাজীপুরের

2024-12-09T19:02:47+00:00
2024-12-09T19:02:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:০২ পিএম   (ভিজিট : ৫৩)
X

"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

এছাড়াও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ষান্মাসিক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সরকার, ADB এবং AFD সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy