কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকল চালক ও আরোহী গুরুতর

2024-12-09T19:21:38+00:00
2024-12-09T19:21:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:২১ পিএম   (ভিজিট : ১৭৬)
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকল চালক ও আরোহী গুরুতর আহত হন। 

ঘটনাটি ঘটেছে সোমবার (৯) ডিসেম্বর দুপুর সাড়ে ১২ সময় শমশেরগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে।

পুলিশ সুত্রে জানা যায়, শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭)  ও তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়া (১৭)কে নিয়ে মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। শমশেরগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে  রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তানভির ও তার বন্ধু জুমান আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। 

ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অজ্ঞাতনামা বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy