ডোমারে ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না বাবার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে প্রাইভেট পড়া শেষে তৃতীয় শ্রেণির ছাত্র ছেলে শাহরিয়ারকে (৯) মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ট্রাকের চাকায়

2024-12-09T19:38:20+00:00
2024-12-10T13:44:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ পিএম  আপডেট: ১০.১২.২০২৪ ১:৪৪ পিএম  (ভিজিট : ৩২৯)
X

নীলফামারীর ডোমারে প্রাইভেট পড়া শেষে তৃতীয় শ্রেণির ছাত্র ছেলে শাহরিয়ারকে (৯) মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সেলিম(৪৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

এসময় আহত শাহরিয়ারকে উদ্ধার করে ফায়ার সার্ফিস এর একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল পাঁচটায় উপজেলা শহরের পোস্ট অফিস সংলগ্ন ডিবি সড়কে দূর্ঘটনাটি ঘটে।নিহত সেলিম বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী এলাকার মৃত সলেমান আলীর ছেলে।

প্রত্যেক্ষদর্শীরা জানায় ঘটনার সময় মটরসাইকেল যোগে সেলিম ছেলেকে নিয়ে বাড়ী ফেরার পথে পোস্ট অফিস এলাকায় পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মটরসাইকেলে ধাক্কা দিলে বাবা ছেলে ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন সেলিম।

ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. আরিফুল ইসলাম সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy