নির্বাচন দিলে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে: আমান

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী

2024-12-09T19:41:02+00:00
2024-12-09T19:41:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নির্বাচন দিলে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে: আমান
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শতশত নেতাকর্মী গুম হয়েছেন। শতশত নেতাকর্মী শহীদ হয়েছেন। সর্বশেষ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশে আবার নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার রোডম্যাপ দিয়েছে, সংস্কার কমিশনের কর্মকাণ্ড শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে।

সোমবার (৯ ডিসেম্বর) খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল চত্বরে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে। সব দলের মতামত নিয়ে দেশ পরিচালিত হবে। এজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। সহনশীল হতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ঐক্যের বিকল্প নেই। কে পদ পেলাম, কে পেলাম না, সেদিকে তাকাবেন না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভার কাউন্সিল হবে। এরপর জেলা কাউন্সিল হবে। দল সুসংগঠিত হতে হবে। দল সুসংগঠিত হওয়ার মধ্য দিয়ে আগামীতে নির্বাচনের প্রস্তুতি নিন। ধৈর্য ধারণ করে সবাই জনগণের পাশে দাঁড়াবেন। জনগণ যেন বলে বিএনপি জনগণের পাশে আছে। যদি কেউ অন্যায় অপরাধ করতে চায় তাকে করতে দেবেন না। যদি তারপরেও করে তাকে আমরা দলে রাখবো না।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাফিজুর রহমান মনি এবং পরিচালনা করেন সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ। উদ্বোধক ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

বিশেষ বক্তা ছিলেন বিএনপির সহ তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy