সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতা শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন।মঙ্গলবার (১০

2024-12-10T14:38:33+00:00
2024-12-10T14:38:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২:৩৮ পিএম   (ভিজিট : ১৪৯)
X

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতা শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলসুপার এএসএম কামরুল হুদা বলেন, ‘আতাউর রহমান আঙ্গুর সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে গত ১ নভেম্বর জেলা কারাগারে আসেন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গতকাল তার আদালতে মামলার হাজিরাও ছিল। হঠাৎ আজ ভোরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy