টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ট্রেন কাটা পরে অজ্ঞাত দুইজন নিহত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯:৪০ মিনিটের দিকে টঙ্গীর বনমালা

2024-12-10T18:59:34+00:00
2024-12-10T18:59:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৩৭)
X

গাজীপুরের টঙ্গীতে ট্রেন কাটা পরে অজ্ঞাত দুইজন নিহত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯:৪০ মিনিটের দিকে টঙ্গীর বনমালা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দু'জনই পুরুষ এর মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনে বয়স ৭ বলে ধারণা করা যাচ্ছে । প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছেন তারা সম্পর্কে বাবা-ছেলে। 

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হয়। নিহতরা রেললাইন দিয়ে হাঁটছিল বলে স্থানীয়রা  জানান। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, নিহতরা বাবা ছেলে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy