ডাকাত চিনে ফেলায় প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

শ্রীনগরে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। এ সময় তাদেরকে চিনে ফেলায় অস্ত্রের মুখে

2024-12-10T20:09:08+00:00
2024-12-10T20:09:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডাকাত চিনে ফেলায় প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:০৯ পিএম   (ভিজিট : ২২৬)
X

শ্রীনগরে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। এ সময় তাদেরকে চিনে ফেলায় অস্ত্রের মুখে শিশুকন্যা ও ভাগ্নীকে জিম্মি করে তারা প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ করে। 

এ ঘটনায় উপজেলার বাঘড়া এলাকা থেকে ফাহাদ (১৯) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জন পলাতক রয়েছে। এদের সবাই ওই এলাকার রাসেল গ্রুপের সদস্য। 

জানা গেছে, রাত ৩টার দিকে বাঘড়া এলাকার জয় (২০) ও আরমান (১৯) মিলে একই এলাকার এক সৌদি প্রবাসীর বিল্ডিংয়ের ছাদে উঠে চিলে কোঠার টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে দরজা খুলে ফাহাদকে ভেতরে নেয়। এ সময় প্রবাসীর শিশুকন্যা ও ভাগ্নীকে গলায় ছুরি ধরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। পরে আলমারি খুলে টাকা ও স্বর্ণালংকারের জন্য তছনছ করে ফেলে। 

একপর্যায়ে প্রবাসীর স্ত্রী দুর্বৃত্ত ৩ জনকে চিনে ফেলায় তাকে পাশের একটি কক্ষে নিয়ে মোবাইলফোনে নগ্ন ভিডিও ধারণ করে। প্রবাসীর স্ত্রী এই বিষয়ে মুখ খুললে তার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তারা চলে যায়। পরে প্রবাসীর স্ত্রী বিষয়টি তার প্রতিবেশীসহ স্বজনদের জানায়। এরপর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে ফাহাদকে আটক করে পুলিশে খবর দেয়। 

পুলিশের জিজ্ঞাসাবাদে ফাহাদ ঘটনার সত্যতা স্বীকার করে তা বর্ণনা করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো ছোরা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে। এই ঘটনার পর থেকে জয় ও আরমান পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত ফাহাদ ওই এলাকার মন্টু মিয়ার ছেলে। জয় একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে ও আরমানের পরিচয় জানা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy