গাঁজাসহ ছেলে আটক, পালাতে গিয়ে স্ট্রোক করে বাবার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সালথায় গাঁজাসহ ছেলেকে আটকের সময় ভয়ে পালাতে গিয়ে মারা গেছেন বাবা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার

2024-12-11T16:10:26+00:00
2024-12-11T16:10:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাঁজাসহ ছেলে আটক, পালাতে গিয়ে স্ট্রোক করে বাবার মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৪:১০ পিএম   (ভিজিট : ৯৮)
X

ফরিদপুরের সালথায় গাঁজাসহ ছেলেকে আটকের সময় ভয়ে পালাতে গিয়ে মারা গেছেন বাবা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বাবার মৃত্যুর পর পুলিশ স্থানীয় ব্যক্তিদের জিম্মায় গাঁজাসহ আটক করা ছেলেকে ছেড়ে দেয়। মৃত ওই ব্যক্তির নাম মো. জাফর শেখ (৫৫)। তিনি সালথার দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে। সালথা থানার পুলিশ জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে (২৩) ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে নিয়ে যাওয়ার সময় বাবার মৃত্যু হয়।

গ্রামের বাসিন্দারা জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে দিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে জুবায়ের শেখকে গাঁজাসহ আটক করে সালথা থানা পুলিশ। বাড়িতে পুলিশের উপস্থিতি ও ছেলেকে আটক করায় বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে বাড়ির পাশে অসুস্থ হয়ে পড়ে যান। তাকে বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রুষা করার পর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শফিকুর রহমান পুলিশের একটি দল নিয়ে দিয়াপাড়া গ্রামে গিয়ে মাদককারবারি জুবায়েরকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। 

তিনি আরও বলেন, পরে আমরা জানতে পেরেছি ছেলেকে আটক করে নিয়ে আসার পর তার বাবা জাফর অসুস্থ হয়ে মারা গেছেন। ভয়ে স্ট্রোক করে মারা যেতে পারেন তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy