বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে আল সাফী (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁকা স্বরাপপুর

2024-12-11T18:42:29+00:00
2024-12-11T18:42:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪২ পিএম   (ভিজিট : ১১০)
X

নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে আল সাফী (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁকা স্বরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল সাফী ওই গ্রামের পিন্টু আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একা খেলতে খেলতে সবার চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল সাফীকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy