মণিরামপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মণিরামপুর উপজেলার দূর্বা ডাঙ্গায কোনাখোলা সড়কের পাশ থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে

2024-12-11T18:44:57+00:00
2024-12-11T18:44:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মণিরামপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৭৩)
X

যশোরের মণিরামপুর উপজেলার দূর্বা ডাঙ্গায কোনাখোলা  সড়কের পাশ থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঔ সড়কের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে,তার শরীরের ‌ বিভিন্ন স্থানেএকাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে তারা

নিহত জহিরুল ইসলাম মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। কোনাকোলা বাজারে তার একটি স্যানিটারি পার্টসের দোকান রয়েছে।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, জহিরুল ইসলাম গত মঙ্গলবার সকালে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে কোনাকোলা বাজারে  নিজের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আজ সকালে পথচারীরা ঝোপের মধ্যে তার লাশ দেখে থানায় খবর দেয়। এরপর সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, নিহতের শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy