কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী

2024-12-12T19:11:37+00:00
2024-12-12T19:11:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:১১ পিএম   (ভিজিট : ৯৫)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক ও কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুঞা প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম চলবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy