পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরে নাজিরপুরে বৈদ‌্যু‌তিক শর্ট সার্কিটের আগুনে আট‌টি দোকান ভ‌স্মিভুত হ‌য়ে‌ছে। বুধবার রাত সাড়ে ১১টার দি‌কে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী

2024-12-12T19:17:16+00:00
2024-12-12T19:17:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:১৭ পিএম   (ভিজিট : ৫৪)
X

পিরোজপুরে নাজিরপুরে বৈদ‌্যু‌তিক শর্ট সার্কিটের আগুনে আট‌টি দোকান ভ‌স্মিভুত হ‌য়ে‌ছে। বুধবার রাত সাড়ে ১১টার দি‌কে নাজিরপুর  উপজেলার শ্রীরামকাঠী বাজারে এ ঘটনা ঘটে। এ‌তে ব‌্যবসায়ী‌দের প্রায় ২০ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে ব‌্যবসায়ীরা জানান।

স্থানীয়রা জানান, বাজারের মুদি ব্যবসায়ী মো. শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিটের ঘণ্টা ব‌্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ আট দোকান পুড়ে যায়।

শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন- আগুনের খবর শুনে আসতে আসতে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy