কিশোরগঞ্জে দুইজনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে পিটুনিতে মো. শাহজাহান ও মো. নাসির নামে দুজন নিহত হয়েছেন।শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার

2024-12-14T13:18:27+00:00
2024-12-14T14:24:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে দুইজনকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১:১৮ পিএম  আপডেট: ১৪.১২.২০২৪ ২:২৪ পিএম  (ভিজিট : ১৫৮)
X

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে পিটুনিতে মো. শাহজাহান ও মো. নাসির নামে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে।

মো. শাহজাহানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকায় এবং মো. নাসিরের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে পুলিশ। রাতের অন্ধকারে মহিষ চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

তিনি জানান, তাদের মধ্যে শাহজাহান চিহ্নিত গরুচোর, তার বিরুদ্ধে গরুচুরির একাধিক মামলা রয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy