পুলিশের থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। পরে বাঁশঝাড়

2024-12-14T16:11:44+00:00
2024-12-14T18:23:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৪:১১ পিএম  আপডেট: ১৪.১২.২০২৪ ৬:২৩ পিএম  (ভিজিট : ১৫৪)
X

বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। পরে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা গেলেও আসামিকে পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে। ফারুক হোসেন জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং মোকামতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফারুক হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন ওই বাজারে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় শিবগঞ্জ থানার এএসআই তাহের ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ৭/৮ সদস্য অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। পরে হাতে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় ওই গ্রামের ৪-৫শ নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়।

এলাকাবাসীর দাবি, ফারুক নিরীহ মানুষ। তাকে অযথা গায়েবি মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে। তাকে আমরা গ্রেপ্তার করতে দেব না।

ভোর পর্যন্ত ওই গ্রামে তল্লাশি চালিয়েও পুলিশ ছিনিয়ে নেয়া আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ভোর চারটার দিকে স্থানীয় একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy