নড়াইলে সুধী সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে দ্বীনি এলম প্রচার ও প্রসারে মুসলিমের দায়িত্ব কর্তব্য বিষয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে

2024-12-14T20:24:44+00:00
2024-12-14T20:24:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সুধী সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৩০)
X

নড়াইলে দ্বীনি এলম প্রচার ও প্রসারে মুসলিমের দায়িত্ব কর্তব্য বিষয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গার ফজরের মোড়ে জামীয়াহ্ আল-ইসলামীয়া মাদানী মাসজিদ কমপ্লেক্স (প্রস্তাবিত) নূরানী তা’লিমুল কুরআন মাদরাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নূরানী তা’লিমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: শফিউর রহমান শফিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘নড়াইলে সরকারী স্বীকৃতি ৮টি ইবতেদায়ী-মাদরাসা রয়েছে। এছাড়া এ জেলায় আরও সাড়ে ৩’শ ইবতেদায়ী-মাদরাসা গড়ে উঠেছে। আমি ইতিমধ্যে কয়েকটি  ইবতেদায়ী-মাদরাসায় গিয়েছি। সেখানে দেখেছি তাদের শিক্ষার মান খুবই খারাপ।’

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন, বাঁশগ্রামইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী বিএম রফিকুল ইসলাম, মাও: মুফতি বদিউজ্জামান, হাফেজ মাও: মাহাবুবুর রহমান, বাঁশগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: আমিনুল ইসলাম প্রমুখ।  

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি এসমতউল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র এলাকার বিশিষ্ট সামাজসেবক ইকরাম বেগ।

এ সময় নূরানী তা’লিমুল কুরআন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy