সিলেটে মোবাইল ফোনে চার্জ দেওয়া নিয়ে তিন গ্রামের সংঘর্ষ

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদরে দোকানে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত

2024-12-15T17:07:33+00:00
2024-12-15T17:21:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে মোবাইল ফোনে চার্জ দেওয়া নিয়ে তিন গ্রামের সংঘর্ষ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৫:০৭ পিএম  আপডেট: ১৫.১২.২০২৪ ৫:২১ পিএম  (ভিজিট : ১৪৯)
X

সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদরে দোকানে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে কারও নাম জানা সম্ভব হয়নি। তবে কমপক্ষে ৫০ জন চিকিৎসার জন্য এসেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সংর্ঘষের সময় দোকানে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকেরা খাতুন রুপি  জানান, এখন পর্যন্ত ৫০ জন চিকিৎসা নিয়েছেন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। এরমধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের এক ব্যক্তির সঙ্গে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয়। সেখানে তাকে মারধরের ঘটনায় বর্ণি গ্রামের লোকজন সড়কে গাড়ি আটকে অবরোধ করেন। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনীর লোকজন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy