পূর্বাচলে লেক থেকে নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের পূর্বাচল লেক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট

2024-12-17T15:26:01+00:00
2024-12-17T15:26:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বাচলে লেক থেকে নারীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৩:২৬ পিএম   (ভিজিট : ১৫০)
X

নারায়ণগঞ্জের পূর্বাচল লেক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্ব রোড সড়কের বউরারটেক এলাকায় চার নম্বর সেতুর নিচে লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে আটটার দিকে লেকের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাল শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় হত্যা করে লেকের পানিতে ফেলে রেখে গেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy