স্মৃতিসৌধে ফুল দিয়ে ‘হত্যা মামলার আসামি’ হলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

2024-12-17T18:27:47+00:00
2024-12-17T21:02:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্মৃতিসৌধে ফুল দিয়ে ‘হত্যা মামলার আসামি’ হলেন আওয়ামী লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:২৭ পিএম  আপডেট: ১৭.১২.২০২৪ ৯:০২ পিএম  (ভিজিট : ৯৩)
X

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। সঙ্গে তার মেয়েসহ ছিলেন আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী।

সেখান থেকে ৭ জনকে গ্রেফতার করে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে দায়ের করা হত‍্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠায় পুলিশ। যদিও এই মামলায় গ্রেফতার সাত জনের কেউ এজাহারনামীয় আসামি ছিলেন না ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের (আসামি) হত‍্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এজাহারে গ্রেফতারদের কারও নাম ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, মূলত অজ্ঞাত থেকেই তাদের আসামি করা হয়েছে ।

আশুলিয়া থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারদের মধ‍্যে ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানসহ অন্যান্য আসামিদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ ছাড়া বাবার সঙ্গে ফুল দিতে আসা মাহাবুব রহমানের মেয়েকে রাজনীতির সঙ্গে জড়িত না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy