শ্রীমঙ্গলে পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলে ফুটপাতে উচ্ছেদ

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

পর্যটন শহর শ্রীমঙ্গলের সৌন্দর্য রক্ষা এবং পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে ফুটপাতমুক্ত রাখতে অভিযান পরিচালনা

2024-12-17T18:43:30+00:00
2024-12-17T18:43:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলে ফুটপাতে উচ্ছেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৮৪)
X

পর্যটন শহর শ্রীমঙ্গলের সৌন্দর্য রক্ষা এবং পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে ফুটপাতমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। 

পর্যটক ও পথচারীদের চলাচলের সুবিধার্থে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড, ভানুগাছ রোড এবং হবিগঞ্জ রোডে অভিযান পরিচালনা করে ভাসমান দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

অভিযানের বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পর্যটন শহর শ্রীমঙ্গলকে যানজট মুক্ত রাখতে এবং পর্যটক, পথচারীসহ সকলের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy