ভাঙ্গায় অজ্ঞাত বাসের ধাক্কায় নিহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া

2024-12-17T20:01:34+00:00
2024-12-17T20:01:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় অজ্ঞাত বাসের ধাক্কায় নিহত ২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৮:০১ পিএম   (ভিজিট : ৭১)
X

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপি (৪৫) এবং মোটরসাইকেল আরোহী খন্দকার মামুনুর রহমান (৪৫)। 

এদের মধ্যে দীপক কাপাসিয়া গোপি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে। অপরদিকে খন্দকার মামুনুর রহমান ফরিদপুর জেলার সদর উপজেলার পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে।  সোমবার(১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া নামক স্থানে হতাহতের এ ঘটনা ঘটে। 

ভাঙ্গা থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপি মারা যান। তার সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন অজ্ঞাত বাসটি অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy