ফের রিমান্ডে কামরুল ও সোলায়মান সেলিম

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সকালে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন। এর আগেও তারা একাধিক মামলায়

2024-12-18T11:07:53+00:00
2024-12-18T11:11:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের রিমান্ডে কামরুল ও সোলায়মান সেলিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:০৭ এএম  আপডেট: ১৮.১২.২০২৪ ১১:১১ এএম  (ভিজিট : ১১২)
X

সকালে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন।  এর আগেও তারা একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর ১৩ নভেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ।
 
এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী-সন্তানের নামে থাকা দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে এরইমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৪ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় এ সিদ্ধান্ত নেয় বলে জানান সংস্থার উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
 
দুদক সূত্রে জানা যায়, সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামরুল ইসলাম নিজের এবং তার স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন। আবার খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কামরুল ইসলাম।
 
এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর ১৩ নভেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ।
 
এছাড়া, নিজ নামে রাজধানীর ৪৮/১ নম্বর আজগর লেনে চারতলা বাড়ি নির্মাণ, মিরপুর আবাসিক এলাকায় দু’টি ফ্ল্যাট, নিজ নামে মিরপুর হাউজিং এস্টেটে ৪ কাঠা জমি, নিউ টাউনে ১০ কাঠা জমি, তার দু’টি টয়োটা ল্যান্ড ক্রজার গাড়ি রয়েছে (নম্বর-ঢাকা মেট্রো-ঘ, ১৫-৭৭০৭ এবং ঢাকা মেট্রো-ঘ, ১২-১৪৩৫)। তিনি ও তার অন্যান্য আত্মীয়-স্বজনের নামে-বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয়-বর্হিভূত সম্পদের মালিক হয়েছেন। এছাড়া, তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থপাচারেরও অভিযোগ রয়েছে।
 
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নিহত হন আব্দুল ওয়াদুদ।  এ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে ছিলেন কামরুল ইসলাম। 
 
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বিভিন্ন থানায় করা মামলায় গ্রেফতার করা হচ্ছে। নেয়া হচ্ছে রিমান্ডে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy