শহীদ মিনারে ফুল দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মাধবপুরে শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে

2024-12-18T16:27:06+00:00
2024-12-18T17:32:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদ মিনারে ফুল দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪:২৭ পিএম  আপডেট: ১৮.১২.২০২৪ ৫:৩২ পিএম  (ভিজিট : ২১০)
X

মাধবপুরে শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছাতিয়াইন ইউপির উত্তরগ্রামের নিখিল সরকারের ছেলে দিপংকর সরকার (২৮), একই ইউনিয়নের দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও উত্তর গ্রামের মৃত ফেরু মিয়ার ছেলে খলিল মিয়া (৩২)। তারা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন।

এসআই নুরুদ্দিন বলেন, সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে শহীদ মিনারে ফুল দেওয়াসহ সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার করি। তিনজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে। আসামিরা বর্তমানে মাধবপুর থানা হেফাজতে আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy