কালীগঞ্জে সমলয়ের কৃষকদের সার বিতরণ ও মাঠ দিবস

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে সমলয়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী

2024-12-18T18:02:42+00:00
2024-12-18T18:02:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে সমলয়ের কৃষকদের সার বিতরণ ও মাঠ দিবস
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:০২ পিএম   (ভিজিট : ১০৩)
X

গাজীপুরের কালীগঞ্জে সমলয়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ৮৪ জন কৃষকের মাঝে এ সার বিতরণ করা হয়। 

এছাড়াও একই অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একই সময় ওই ইউনিয়নের চুপাইর ব্লকে কৃষদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম, কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চুপাইর ব্লকের ২ শতাধীক কৃষক উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy