লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪০ তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৮

2024-12-18T18:29:09+00:00
2024-12-18T18:29:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:২৯ পিএম   (ভিজিট : ১১২)
X

নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪০ তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নির্বাহী সচিব লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহসীন আলীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন নাসার গবেষক ও ওয়েনি ষ্টেট বিশ্ববিদ্যালয়, মিসিগান, আমেরিকার প্রফেসর গোলাম মুহাম্মদ নেওয়াজ, নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শ. ম আনয়ারুজ্জামান, ফেলো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ইংল্যান্ড ড. আনিক আফসান নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া সরকারি কলেজ প্রভাষক মরিয়ম সাথী, লোহাগড়া সরকারি কলেজের প্রভাষক (ইংরাজি) আবুল বাশার সুমন, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মুরাদ হোসেন, লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম রেজাউল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মো. হান্নান বিশ্বাস, উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ অনিন্দ্য সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, সাংবাদিক রূপক মুখার্জি প্রমুখ।

প্রতি বছরের ন্যায় এ বছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৯ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে উপজেলার ৪ টি কলেজের ৫৮ জন, ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭০ জন, ১১ টি মাদ্রাসার ৪৮ জন ও ১ টি কারিগরি কলেজ ৫ জন প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা করে এবং উচ্চ শিক্ষায় ৮ জন প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট  ২৮৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩ লাখ ৭৭ হাজার ২০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা, সাংবাদিকবৃন্দ গুনিজন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy