বরিশালে পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে ২ দালাল আটক

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন

2024-12-18T18:43:30+00:00
2024-12-18T18:43:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে ২ দালাল আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৮৪)
X

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন বরিশাল অফিসের একটি টিম তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, শাহিদা বেগম ও তার সহযোগী। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্মে সেবা প্রত্যাশীরা মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। দালাল চক্রের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগে দুইবার দুদক অভিযান চালিয়ে কাউকে আইনের আওতায় নিয়ে আসতে না পারলেও এবার তৃতীয় দফায় তারা দুজনকে আটক করতে সক্ষম হয়েছে।

দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম বহির্ভূতভাবে কাজের অভিযোগ পেয়ে দুদক আজ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy