শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়ারি গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে জুৃয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ৩ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম

2024-12-19T19:44:24+00:00
2024-12-19T19:44:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়ারি গ্রেফতার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৭১)
X

শ্রীমঙ্গলে জুৃয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ৩ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজঘাট ইউনিয়নের খেজুরিছড়া চা বাগানের ফ্যাক্টরি লাইনের গন্ডিপাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আকাশ বুনার্জি (২১), সঞ্জয় (২৭) ও  রুপক দাস (২১) কে গ্রেফতার করে।

ওসি আমিনুল ইসলাম আরো জানান, অভিযানকালে জুয়া খেলার আসর হতে  ডিজিটাল ঝান্ডিমুন্ডি বোর্ড ১টি, ঝান্ডিমুন্ডি গুটি ৬টি, একটি প্লাস্টিকের চটের বস্তার মাদুর ও নগদ ৮৪০ টাকা জব্দ করে। 

ওসি জানান, গ্রেফতারকৃত আসামীগন পেশাদার জুয়ারি। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy