অসহায় নারীদের ‘চালের বস্তা’ ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন গরিব নারীর কাছ থেকে ভিজিডির ২৪

2024-12-19T19:57:35+00:00
2024-12-19T19:57:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অসহায় নারীদের ‘চালের বস্তা’ ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৭ পিএম   (ভিজিট : ২০৮)
X

যশোরের শার্শার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন গরিব নারীর কাছ থেকে ভিজিডির ২৪ বস্তা চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন- বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, হলপট্টির ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন, সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেন, নুর হোসেনর ছেলে সবিনুর, রশিদ মোল্লার ছেলে সাগরসহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন থেকে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়ার তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন গরিব অসহায় নারী। তারা চাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা যশোর সাতক্ষীরা সড়কের ওই এলাকার ইসমাইল চাঁতালের সামনে থেকে তাদের মারপিট করে ২৪ বস্তা ভিজিডির চাল বহনকারী ভ্যান থেকে চাল ছিনতাই করে নেয়। 

ভুক্তভোগীরা বলেন, আমরা গরিব তাই সরকার থেকে আমাদের ভিজিডির চালের কার্ডের মাধ্যমে চাল দেওয়া হয়। আজ চাউল চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সকল চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাই। 

এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দিয়েছেন। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি। চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। 

বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সবুর মামলাটি তদন্ত করছেন এবং কিছু চাল ইতোমধ্যে উদ্ধার করেছেন বলে জানিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy