‘হাতকড়া নিয়ে’ বাবার দাফন করলেন ছাত্রলীগ নেতা রব্বানী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সারিয়াকান্দিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী।আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)

2024-12-19T20:32:50+00:00
2024-12-19T21:07:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘হাতকড়া নিয়ে’ বাবার দাফন করলেন ছাত্রলীগ নেতা রব্বানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম  আপডেট: ১৯.১২.২০২৪ ৯:০৭ পিএম  (ভিজিট : ২৩৯)
X

সারিয়াকান্দিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরপর জানাজা শেষ হলে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেয় পুলিশ।

গোলাম রব্বানী উপজেলার পৌরএলাকার হিন্দুকান্দি গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে। তিনি সারিয়াকান্দি উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক পদে ছিলেন।

জানা যায়, গোলাম রব্বানীকে একটি রাজনৈতিক মামলায় আটক করে সারিয়াকান্দি থানা পুলিশ। গতকাল বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাম রব্বানীর বাবা হেলাল প্রামাণিকের মৃত্যু হয়। পিতার জানাজায় যাতে অংশ নিতে পারেন এজন্য তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। 

প্যারোলে মুক্তি পাওয়ার পর তাকে কড়া পুলিশ পাহারায় তার গ্রামের বাড়িতে এনে তার পিতার জানাজায় অংশ নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ। জানাজা শেষে তার পিতাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হলে ফের কারাগারে নেওয়া হয় ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy