নাটোরে মহাশ্মশান মন্দিরে ঢুকে সেবায়তকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নাটোরের বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশশ্মানে ঢুকে সেবায়েত তরুণ চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা

2024-12-21T12:50:50+00:00
2024-12-21T12:57:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে মহাশ্মশান মন্দিরে ঢুকে সেবায়তকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫০ পিএম  আপডেট: ২১.১২.২০২৪ ১২:৫৭ পিএম  (ভিজিট : ৩৪৭)
X

নাটোরের বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশশ্মানে ঢুকে সেবায়েত তরুণ চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। 

নিহত তরুন চন্দ্র দাস (৫৫) নাটোর শহরের আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। তিনি প্রায় দুই যুগ ধরে মহাশ্মশান মন্দিরেই থাকতেন।
  
মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ণ রায় টিপু সেবায়েত হত্যার ঘটনা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার সকালে মহাশ্মশান মন্দিরেরর সদস্যরা ভোগ ঘরে গেলে সেবায়েত তরুণের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। তরুণ ২৩ বছর ধরে মন্দিরের সেবায়েতের দায়িত্বে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সত্য নারায়ণ রায় টিপু বলেন, ‘মন্দিরের দান বাক্সের ও ভান্ডার ঘরের তালা ভাঙ্গা এবং গ্রিল কাটা ছিল। সম্ভবত তরুণকে হত্যা করে ডাকাতরা মন্দিরের টাকা এবং কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে গেছে।’
 
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘মহাশ্মশান থেকে একজনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্ভবত চুরি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে। মহাশ্মশানের ভান্ডার ঘরের মালামাল লুটের কিছু আলামত পাওয়া গেছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy